BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
পত্রিকা: 'পে-স্কেল চূড়ান্ত: দুই ধাপে বাস্তবায়ন'
সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্ত করা হয়েছে; যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপীয় বাজারেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়ছে; বিএনপি সরকার ছয় মাসের মধ্যে স্বাস্থ্যখাত নিয়ে যেসব প্রধান প্রতিশ্রুতি দিয়েছিল, তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি - আজ ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।
ইউক্রেন ব্রিটেনে নির্মিত ড্রোন ব্যবহার করে রাশিয়ায় হামলার পর মস্কোর তীব্র প্রতিক্রিয়া
রাশিয়ার মূল ভূখণ্ডে সম্প্রতি একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসব ড্রোন যুক্তরাজ্য ইউক্রেনকে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। লন্ডনকে এই পদক্ষেপের 'কঠোর পরিণতি' ভোগ করতে হবে বলেও সতর্ক করেছে মস্কো।
র্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন বাংলাদেশের মন্ত্রিসভার
বাংলাদেশে র্যাব বিলুপ্ত করে এসআরবি নামের নতুন একটি বাহিনী গঠনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অন্যদিকে ইরানের সঙ্গে চলমান আলোচনায় ‘বাধা হয়ে দাঁড়ালে’ মিত্র দেশ ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিছু নারী কেন এমন কোনও রং দেখতে পান, যা অন্য অনেকে দেখতে পায় না?
বেশিরভাগ মানুষের চোখে তিন ধরনের বিশেষ কোষ থাকে - যার নাম 'কোণ'। তবে কিছু কিছু মানুষের চোখে এই তিন ধরনের 'কোণ' কোষ ছাড়াও চতুর্থ আরেক ধরনের 'কোণ' কোষ থাকতে পারে। ফলে তারা এমন কিছু দেখতে পান, যা অন্যরা দেখেন না।
শিশুদের গোপনীয়তার মামলায় মেটা হেরে গেলে চিরতরে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক
নিজেদের প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তরুণ ব্যবহারকারীদের লক্ষ্যবস্তু করা এবং তাদের ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মেটা ধারাবাহিকভাবে আদালতে পরাজয়ের মুখে পড়েছে। তবে মঙ্গলবার শুরু হতে যাওয়া একটি জুরি ট্রায়াল সম্ভবত মেটার কার্যক্রমের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে।
গ্যাস সংকটের কারণে অনেক পোশাক কারখানা বন্ধ, পরিস্থিতি কতদিন চলবে?
বাংলাদেশজুড়ে তীব্র গ্যাস সংকটে টেক্সটাইল মিল, ডাইং ও ফিনিশিং কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। গতকাল দুপুর থেকে অনেক স্থানে গ্যাসের চাপ পাওয়া গেলেও অনেক স্থানে পরিস্থিতি এখনও আগের অবস্থায় ফেরেনি।
তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল?
প্রায় দুই দশক পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসা বিএনপি সরকারের ছয় মাস পূর্তি হয়েছে। দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ করেছিল সরকার। এই ছয় মাসে সেসবের কতটা বাস্তবায়ন হয়েছে?
ভারতে 'প্রেমিক ভাড়া'-র বিজ্ঞাপন, সামাজিক মাধ্যমে সতর্কবার্তা পুলিশের
"আপনি কি একাকীত্বে ভুগছেন? আপনি কি আপনার সাথে কফি খেতে বা সিনেমা দেখতে একজন সুদর্শন ছেলে চান? এ ধরনের রঙিন বিজ্ঞাপনগুলির নেপথ্য়ে বিপদ লুকিয়ে রয়েছে।
ইরান যুদ্ধে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের
ইরানের 'পারমাণবিক নিরস্ত্রীকরণ' করার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিতে রাজি না হওয়া এবং উত্তর কোরিয়ার নেতার সঙ্গে নিজের ‘ভালো সম্পর্কের’ কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, এ কারণেই যৌথ সামরিক মহড়ার পরিসর কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নির্বাচিত খবর
আওয়ামী লীগের অগাস্ট ফ্যাক্টর: হত্যা, হামলা, ক্ষমতাচ্যুতি
১৯৭৫ সালের ১৫ই অগাস্ট সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। তার প্রায় তিন দশক পর, ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়; অল্পের জন্য প্রাণে বেঁচে যান দলটির তৎকালীন সভাপতি শেখ হাসিনা। এর প্রায় ২০ বছর পর ২০২৪ সালের পাঁচই অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি।
আওয়ামী লীগের নেতারা ভারতে দুই বছর কীভাবে কাটালেন?
গত দুবছর ধরে বাংলাদেশ থেকে ভারতে চলে আসা আওয়ামী লীগের অনেক নেতাই কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতের নানা জায়গায় 'আত্মগোপন' করে আছেন। কীভাবে থাকছেন তারা সেখানে?
৩৫ বছর আগে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল
বাংলাদেশের সব নির্বাচনে গোপন ব্যালটে ভোট হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয় প্রকাশ্যে। ভোট প্রকাশ্যে হওয়ায় কোন সংসদ সদস্য বিপক্ষ দলের প্রার্থীকে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে কী-না সেই প্রশ্নও সামনে আসছে।
যে তিন কারণে লোডশেডিং বেড়েছে বাংলাদেশে
বাংলাদেশে লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। ধারাবাহিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশের অনেক এলাকায় বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো, স্বাভাবিক হতে কতদিন লাগতে পারে?
চাষের মাছে গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না?
বাংলাদেশে গত কয়েক দশকে মাছ চাষে বড়ো ধরনের অগ্রগতি হয়েছে। কিন্তু চাষ করা মাছে অনেক সময় একধরণের গন্ধ পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে অনেকেরই। এ গন্ধের কারণ কী? কী করলে গন্ধ থাকবে না? কী বলছেন মৎস্য বিজ্ঞানীরা?













































